যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও সীমান্তরক্ষী (বিএসএফ) কর্মকর্তাদের মধ্যে যৌথ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০জানুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ প্রতিনিধি দলটি সকালে চেকপোষ্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ৪৯ বিজিবি কর্মকর্ততারা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
পরে নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তাদের সভা স্থলে নেওয়া হয়। বৈঠকে বিএসএফের ১২ সদস্যের নেতৃত্ব দেয় বিএসএফের ডিআইজি মৃদুল সনোয়াল। বিজিবির পক্ষে ছিলেন ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কনেল আরিফুল হক ও লেঃ কর্ণেল জুনায়েদ।
বিজিবি সুত্র জানায়,আগামী ১৭ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারি ৩ দিনের জন্য রিজিউন কমান্ডার পর্যায়ে যশোরে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। এটা তার আগাম প্রস্তুতি মুলক সভা। এ সভার মধ্য দিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যেমন সৌহার্দ্য মনোভাব বাড়বে।
বেনাপোল চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মনির হোসেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেনবেনাপোল বিজিবি
নাছির/এমআর





