মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে ডাকাতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কয়েকজন ডাকাত আদপুরবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করার সরঞ্জামা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





