ঈদের আগেই তোবাসহ সকল পোশাক শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংহতি।
জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার দুপুরে এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, সরকার ২৮ সেপ্টেম্বর ও ২ অক্টোবরের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া বেতন-বোনাস এবং ছুটি দেয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু শ্রমিকরা এখনও নিশ্চিত নয়, মালিকরা সরকারের এই আহ্বান শুনবেন কিনা।
এ সময় আরও বক্তব্য দেন- সংগঠনের সদস্য সচিব জুলহাসনাইন, দীপক রায়, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু, বিপ্লবী নারী সংহতির আরিফা সুলতানা, ছাত্র ফেডারেশনের সাদিক রেজা প্রমুখ।
তারা অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবি জানান।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





