সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মনসুর আলী শেখ নামের এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার চন্ডীপুর গ্রামের হাতেম আলী শেখের ছেলে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ইছাকুড় ইটভাটার কাছে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ মনসুর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, 'গোপন সূত্রে ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও এ সময় আত্মরক্ষার জন্য পাঁচ রাউন্ড গুলি করে। এতে মনসুর ডান পায়ে গুলিবিদ্ধ হয়।'
এআই





