গ্যাস পাইপলাইন লাইন জরুরি মেরামত করার জন্য আজ শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২০ মে) তিতাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানির মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২ ও ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবাদি ও মিরপুর ডিওএইচএস এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমআর





