গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় ফিরোজ খাঁ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ খাঁ কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতাইল গ্রামের হারেজ খাঁর ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক ফিরোজ খাঁকে চাপা দেয়।
এতে সে ঘটনাস্থলে নিহত হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এমকে





