নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে মানিকগঞ্জের দৌলতপুরে ২১ জেলেকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অপর ছয়জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফিউর রহমান বুধবার দুপুরে এ দণ্ড দেন। এছাড়া অভিযানে, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে যমুনা নদী থেকে নিষেধাজ্ঞা অম্যান্য করে মাছ ধরার ওই ২১ জেলেকে আটক করা হয়।

তারা হলেন- চাঁন মিয়া (৩২), আনিস(৩৫), সাখাওয়াত (৩৮), আ: রহিম(৩৫), আলমগীর হোসেন (৩৮), দেলোয়ার হোসেন (৩৮), মোন্নাফ মোল্লা (৩৫), আনছার আলী (৪৫), জয়নাল মন্ডল (৩৮), শফিকুল ইসলাম (২৮), আ: রাজ্জাক (৩২), শহীদুল ইসলাম(৩১), রওশন ফকির(৩৮), শরিফ মন্ডল(৩৫), নান্নু মিয়া (৩৮), মনিরুল ইসলাম (৩৫), মতিয়ার রহমান (৩১), কুতুবউদ্দিন (৩৫), আরিফ হোসেন (৪৫), সিরাজুল ইসলাম(৩৮) ও নজরুল ইসলাম (৩৫)।

এছাড়া আটককৃত আরও ছয় জনকে বয়স বিবেচনায় অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান। জব্দ করা ৫০ কেজি মাছ স্থানীয় এতিম খানায় দেয়া হয় এবং কারেন্ট জালগুলো আগুন পুড়িয়ে ফেলা হয়।

জারিফ