নাশকতার অভিযোগে পটুয়াখালী জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মাহফুজুর রহমানকে (২৮) আটক করেছে বাউফল থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিয়ে নিজ বাড়ি থেকে মাহফুজুর রহমানকে আটক করা হয়।

আটক মাহফুজ উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘটনার সময় আটক হওয়া মাহফুজ নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসময় তাকে আটক করা হয়।

আটক মাহফুজের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

এমকে