সাভারের আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকান্ড ঘটে এতে পুড়ে গেছে প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল।
মঙ্গলবার ভোরে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় ক্রিষ্টাল কম্পোজিট কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রাত চার টার দিকে ক্রিষ্টাল কম্পোজিট এর কাটিং সেকশনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র ঘটে। পরে ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানাটি রাতে বন্ধ থাকায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এসময় আগুনে প্রায় চার লক্ষাধিক টাকার ফ্রেবিক্স সহ মালামাল পুড়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এমই





