ঝালকাঠিতে নানা আয়োজনে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের লোকনাথ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়।

জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন।

পৌর মেয়র আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকারসহ বক্তরা মঙ্গল শোভাযাত্রা অংশ নেন।
পূজা অর্চনা, প্রদীপ প্রজ্বলন, প্রার্থনাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হচ্ছে।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই