কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরার একটি ডিপার্টমেন্টাল স্টোরের অভ্যর্থনা কর্মীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার দুপুরে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে ওই নারীর সহকর্মী আরিফকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর উপ-অধিনায়ক কাজী মো. শোয়াইব জানান, দক্ষিণখান এলাকায় আরিফের বাসা। তাকে বাসার বাইরে থেকে কৌশলে গ্রেফতার করা হয়।
কেএইচ





