নওগাঁর পত্নীতলা উপজেলার ফাঁকা সড়কে টাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ঝলকাহার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৫)। তারা উপজেলার মহিমাপুর গ্রামের মৃত নেপাল চন্দ্রে ছেলে।
পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ জানান, রাত ৮টার দিকে দুই ভাই মোটরসাইকেলে মধইল বাজার থেকে নিজ বাড়ি মহিমাপুর যাচ্ছিলেন।
মোটরসাইকেলটি ঝলকাহার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক্টর তাদের চাপা দেয়।
এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও টাক্টরটি জব্দ করা হয়েছে।
এমআর





