রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তায় বাসের ধাক্কায় তামান্না (০৮) নামে শিশু মৃত্যু হয়েছে। এঘটনায় শিশুটির বাবা বাবুল মিয়া গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ রাত ৮টা ২৫মিনিটে এঘটনা ঘটে ।
শিশুটির বাবা বাবুল মিয়া বলেন, তামান্না ৫ম শ্রেনির ছাত্রী।
তারা যাত্রাবাড়ীর দনিয়ায় একটি ভাড়া বাড়িতে থাকত।
বাবুল মিয়া আহাযারী করে বলেন,শুক্রবার সকালে টঙ্গীতে আমার বনের বাসাতে মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম আসার পথে যাত্রাবাড়িতে একটি বেপরোয়া বাস আমার সোনার চাঁনরে মেরে ফেললো।
তবে এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। থানায় কোন মামলাও হয়নি বলে জানিয়েছেন,যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার এসআই শাহজাহান আলী।

এআই/