সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ উপজেলা থেকে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় বুধবার সকাল ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পারকুখরালীর একটি ওয়ার্ডের সেক্রেটারি আমিরুল সরদার ও কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কুশুলিয়া দাখিল মাদরাসার শিক্ষক ও ইউনিয়ন জামায়াত নেতা আমীর সালাউদ্দীন আহমেদ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের আলী জানান, আমিরুল সরদারকে বুধবার সকালে তার বাড়ির কাছ থেকে ও সালাউদ্দীনকে মাদরাসা থেকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে হরতালে নাশকতা সৃষ্টি, গাছ কেটে সড়ক অবরোধসহ বিভিন্ন নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর