পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে আহ্বায়ক কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক সাহাদাত ফরায়েজি সাকিব।

ঘোষিত কমিটিতে ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন কে আহ্বায়ক, মো: সাহাদাত হোসাইন কে যুগ্ন আহ্বায়ক ও মো: আসাদ উল্লাহ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: রবিউল হোসাইন, সাহাদাত হোসাইন কায়েস, নজরুল ইসলাম মাসুদ, সুমন আহমেদ।

এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সূত্রে জানা যায়, দ্রুত সময়ের মধ্যেই সংগঠনটির জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন সম্পন্ন হবে।

বকর/জেড