মহামারী করোনাভাইরাসের পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিত করার প্রস্তাব দেয়া হয়েছে।

এই সংক্রান্ত একটি প্রস্তাবনা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলা একাডেমি।

শুক্রবার (১১ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে এই তথ্য জানান।

ডিজি বলেন, করোনার পরিস্থিতিতে বইমেলা না করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি।

আগামী ১৩-১৪ ডিসেম্বর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

এমবি