সারাদেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ (১৫ মার্চ) রোববার রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক এই তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও জানান, ২৪ ঘণ্টায় ২০ জনের নমুন পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। দেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ২৩১৪ জন।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৩১টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।

এমবি