কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিমের লাকসামের গবিন্দপুর গ্রামে বাড়ি ঘর ভাংচুর করে ব্যাপক তান্ডব চালিয়েছে আওয়ামী ছাত্র-যুবলীগের ক্যাডারা।
বুধবার সন্ধায় ভিপি রেজাউলের ছোট ভাই সামসুর রহমান মুকুল সাংবাদিকদের অভিযোগ করে জানায়, আওয়ামী ছাত্র-যুবলীগের ক্যাডারা ৬টার দিকে আমাদের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা,জানালা,গেইট, ব্যাপক ভাংচুর করে বাড়ির মহিলাদেরকে হুমকি দিয়ে বলে নির্বাচনে এলাকায় যাতে না আসে।
৩০ তারিখ ভোট কেন্দ্রের আশেপাশে যাতে না যাওয়ার হুমকি দেয়। এই বিষয় থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান।
রাসেল/এমআর





