লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামে দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজিবপুর গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে ইসমাইল হোসেন মানিক (৪৮) ও শামছুল করিমের ছেলে কামরুল ইসলাম (২৮)। তারা পরস্পর প্রতিবেশী ও সম্পর্কে চাচা-ভাতিজা।
বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তবে ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়ার থাকলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমই





