কালীগঞ্জের মল্লিকপুরে অবস্থিত এশিয়ার বৃহৎ বটগাছ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
মঙ্গলবার সকার ৯টায় তার সফর সঙ্গীদের নিয়ে তিনি বটগাছ পরিদর্শনে আসেন।
তাকে স্বাগত জানান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, এসময় তার সঙ্গে ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু প্রমুখ।
মজিনা বটগাছ এলাকা ঘুরে দেখেন এবং ছবি তোলেন। তিনি বটগাছটি দেখে বিমোহিত হন এবং গাছটি সংরক্ষণের জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন।
এরপর তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ পরিদর্শন ও শৈলকুপার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামানের বাড়িতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করছেন।
বিকালে স্থানীয় ভেটেরিনারি কলেজ পরিদর্শন শেষে স্থানীয় সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। আগামীকাল ভোরে চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
এশিয়ার বৃহৎ বটগাছ দেখলেন মজিনা
কালীগঞ্জের মল্লিকপুরে অবস্থিত এশিয়ার বৃহৎ বটগাছ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। মঙ্গলবার সকার ৯টায় তার সফর সঙ্গীদের নিয়ে তিনি বটগাছ পরিদর্শনে আসেন।





