দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের সব রকমের প্রস্তুতি রয়েছে। এজন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ঘুর্ণিঝড় কোমেন বাংলাদেশে আঘাত হানবে এ খবর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণলয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকার মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ২৮৮টি আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন। সেখানে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এআই