অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আনন্দ স্কুলের সুপারভাইজার ও এক শিক্ষিকাকে আটক করেছে পুলিশ।

সিলেটের বন্দরবাজার এলাকার লালবাজারে হোটেল আল আমিন থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃত সুপারভাইজার গোয়াইনঘাট থানার জাতু গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে হারুনুর রশিদ হেলাল (৩৫) ও শিক্ষিকা একই উপজেলার পুর্ণা নগর গ্রামের মহব উল্লাহর মেয়ে হামিদা বেগম (২০)। হেলাল আনন্দ স্কুলের গোয়াইনঘাট উপজেলা সুপারভাইজার ও হামিদা আনন্দ স্কুলের শিক্ষিকা বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার ফাঁড়ির এস আই উৎপল ও এস আই জামাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ লালবাজারস্থ হোটেল আল আমিন-এ অভিযান চালায়। এ সময় ওই হোটেলের ২৮ নং কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় হেলাল ও হামিদাকে আটক করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক হোটেল আল আমিনের ম্যানেজার জানান, দীর্ঘ দুই বৎসর যাবত হেলাল ও হামিদা ওই হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে প্রায়ই রাত্রিযাপন করতেন।

এমকে