নোয়াখালীর সুবর্ণচরে লাইসেন্স না থাকায় ইপ্তি ব্রিকস্ নামের একটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে মো. আলমগীর হোসেন মালিকানাধীন 'ইপ্তি ব্রিকস্' ফিল্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ মেহেদী হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাটাবুনিয়া গ্রামে অবস্থিত ইপ্তি ব্রিকস্ ফিল্ডে অভিযান চালায় আদালত এ সময় ব্রিক ফিল্ড মালিক ব্রিকফিল্ডের কোন লাইসেন্স দেখাতে না পারায় ইটপ্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রন আইন ২০০৩ সালের আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ফিল্ড মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ইআর