সিলেটের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম শঙ্করপুর গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জের ধরে মামা আলাউদ্দিন (৬০)কে কুপিয়ে খুন করেছে দুই ভাগ্নে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক দুই ভাই তাজুল আলী (৪৫) ও সোলায়মান আলীকে (৩৫) আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসেম জানান, সকালে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে তাজুল ও সোলায়মানের সঙ্গে মামা আলাউদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাজুল ও সোলায়মান দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আলাউদ্দিনের মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘাতক তাজুল ও সোলায়মানকেও আটক করে পুলিশ।
জেএ





