অবৈধভাবে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শুক্রবার রাতে নারীসহ ১২ জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন- যশোরের সুজাউদ্দিন (২৩), সমতা আক্তার (৩২), ছাব্বির হোসেন (২০), খুলনার জুম্মান আলী (১৯), আব্দুল মমিন (১৯), রফিক উদ্দিন (১৯), জাহিদ হাসান (১৮), সাতক্ষীরার সাজ্জাদ হোসেন (২০) , আব্দুর রাজ্জাক (২৫), নড়াইলের আজাবুর শেখ (২৬), রুমা আক্তার (৩০) ও ঝিনাইদহের বিল্লাল হোসেন(২২)।
বিজিবির পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার সামছুর রহমান জানান, দালালরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে-এমন খবর পেয়ে বিজিবি টহলদল সীমান্তে অভিযান চালায়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান বেনাপোল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
এআর





