নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় চরমোনাই পীরের দুই মুরিদে মারা-মারি করে মাথা ফাটিয়ে হাজী সুজন মিয়া(২৬) নামে এক যুবক মারাত্বক ভাবে আহত হয়েছেন।
আহত সুজনকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় । আহত সুজনের নাম, ঠিকানা, ঘটনার বিবরণসহ পুরো ঘটনাটি তারা হাসপাতালের ডাক্তারদের কাছে গোপন রেখে চিকিৎসা সেবা নিয়ে যায়।
ঘটনার সূত্রে ভিক্টোরিয়া হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরী বিভাগে আহত সুজনের মাথা ফাটানো স্থানে ডাক্তার সিলাই করছে।
এমন সময় যুগের চিন্তার রিপোর্টার ছবি তুলতে গেলে আহত সুজনের সাথে আসা কয়েকজন লোক ছবি তুলতে বাধা দেয় ।
তখন তাদের সাথে কথা কাটাকাটি হয় । আহত সুজনের ঘটনাটি কিভাবে হয়েছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তাদের সাথে থাকা আমির হোসেন সাংবাদিককে জানান, কিছু হয়নি ।
তাদের পাশে থাকা আরেক জনকে বললে বলেন, পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। সুজনের মামাকে জিজ্ঞাসা করলে তিনি আরেক তথ্য দেন।
তিনি বলেন বাসার দোতলা থেকে ইট পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। তখন নিজের ভিতর সন্দেহ জাগে।
হাসপাতালের জরুরী বিভাগে থাকা রেজিস্টার কর্মকর্তাকে আহত সুজনের নাম পরিচয় ও ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে বলেন, তার নাম জসিম(২৬)। আমাদের (রেজিস্টার) কাছে আনলে জানায় পড়ে গিয়ে মাথা ফেটে গেছে । ঘটনাটি ঘটে জীমখানা পাকা রোড় এলাকায় ।
এব্যাপারে তথ্য উদঘাটনের জন্য সরেজমিন দেওভোগ শুক্কর আলী মসজিদের পাশে সুজন ও নুরুল ইসলামের সাথে পার্টনারে ব্যবসা প্রতিষ্ঠান ভাই-ভাই ফেব্রিক্স দোকানের পাশে গিয়ে অনেক দোকান মালিকের কাছে জানতে চাওয়া হলে সুজনের ব্যাপারে কেউ মুখ খুলতে রাজি হননি।
পরে রাত আটটার সময় সুজনের মামা শাহিনের সঙ্গে দেখা যোগাযোগ করা হয় । তখন সুজনের মামা শাহিন সাংবাদিককে জানান, নুরুল ইসলাম আর সুজন দুজনে একত্রে পার্টনারের ব্যবসা করত ।
তারা দুজনই বরিশালের চরমোনাই পীরের মুরিদ। বিভিন্ন সময় তাদের সাথে কথা কাটাকাটি হয় । গত রবিবার তারা দুজনই কথা কাটাকাটি ও হাতাহাতি করে। পরের দিন সোমবার পাক্কা রোড প্রাইমারি স্কুলের সামনে আসলে হাজী সুজন গাজীকে পিটিয়ে মাথা ফেটে দেয় ও শরীর রক্তাক্ত যোখম করে ।
এসময় রাস্তায় পড়ে গেলে খবর পেয়ে তার আত্মীয় মামা শাহিন, আমির, সালাম এসে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা সেবার জন্য নেয় বলে জানান সুজনের মামা শাহিন ।
এসব ভূল তথ্য দিয়ে হাসপাতালে চিকিৎসা সেবার জন্য রেজিস্টারকে বলা হলে তিনি বলেন, আমাদেরকে ঘটনা সম্পর্কে যা বলেছে রেজিস্ট্রিতে তাই উঠাছি ।
এসএইচ





