রবিবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি বাদিউল কবীর।
তিনি বলেন, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন, বেতনবৈষম্য দূর করা, ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড চালু, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও ১০০ শতাংশ পেনশন গ্র্যাচুইটি প্রথা চালুসহ ৯ দফা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বাদিউল কবীর আরো বলেন, পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের বিষয়েও ইতিবাচক সরকার।
তাই মহাসমাবেশ কর্মসূচি প্রত্যাহার করছে পরিষদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ‘যেসব দাবি কর্মচারীরা তুলে ধরেছেন তা যৌক্তিক। তবে সব দাবি শতভাগ বাস্তবায়ন করা কঠিন। ধাপে ধাপে তাদের দাবি বাস্তবায়ন করা হবে।
কর্মচারীদের দাবি তিন ধাপে বাস্তবায়ন করা হবে। একই পরিবারের সদস্য হওয়ায় এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।’
এফএইচ





