গাজীপুর জেলার শ্রীপুরে মাস্টারবাড়ি এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই এলাকার ইক্যু পোশাক কারখানার গুদামে আগুন লাগে।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামন জানান, বেলা ১২টার দিকে ইক্যু পোশাক কারখানার গুদামে আগুন লাগে।

গাজীপুর থেকে দুইটা, মাওনার দুইটা ও টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে কোথা থেকে আগুনে সূতপাত ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেননি তিনি।

মাহমুদ