বান্দরবান শহরের মধ্যমপাড়ায় শুক্রবার ভোরে স্ত্রী শাহিনুর আক্তার (২৮) শানুকে জবাই করে হত্যা করেছে স্বামী মো. হেলাল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে ভোর৫টার দিকেশাহিনুরকে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করা হয়।
এ সময় শানু চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে শানুর স্বামীকে ঘরের মধ্যে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী হেলালকে (৩৭) আটক করে।
জানা গেছে, মো. হেলালের বাড়ি সিলেট জেলার হবিগঞ্জে হলে ১০ বছর আগে সে বান্দরবানে এসে শাহিনুরকে বিয়ে করেন। তাদের ঘরেদুই সন্তান রয়েছে। এর আগে হেলাল আরও আট-নয়টি বিয়ে করেন বলে জানা যায়।
এদিকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
বান্দরবান থানার উপপরিদর্শক মোমিনুল ইসলাম জানান,পারিবারিক দ্বন্দ্বের কারণে হয়তো হেলাল স্ত্রীকে হত্যা করেছে বলেধারণা করা হচ্ছে।
ঢাকা, ১৯সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





