৯ হাজার ৪৪৪ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এরপর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
১০টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো- সম্মিলিত সামরিক হাসপাতালে ক্যান্সার সেন্টার, যশোরে বিএএসএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে অফিসারসহ অন্যান্য পদধারী ও কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, সিলেটের ছাতকে সুরমা নদীর উপর নির্মাণাধীন সেতুর অবশিষ্ট কাজ সম্পন্নকরণ প্রকল্প, টাঙ্গাইলে মওলানা ভাসানী বিশ্বিবিদ্যালয় শক্তিশালীকরণ প্রকল্প, জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রভৃতি।
জারিফ





