সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রহমত আলী হত্যা মামলায় তার আপন ভাই ও দুই ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো: নাজির এই রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- নিহতের ভাই তাড়াশ উপজেলার মো: নুরুল ইসলাম (৪৭) ও দুই ভাতিজা মো: হাসমতুল্লাহ (৩০) ও মো: হাসান আলী (২৫)।
সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এমবি





