রাজধানীর খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ছিনতাইকারী ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খাইরুজ্জামান জানান, শুক্রবার সকালে খিদমা হাসপাতালের সামনে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন বলে খবর পায় পুলিশ।

তাকে উদ্বার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাইরুজ্জামান জানান, রাতে ওই এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের বন্দুকযুদ্ধ হয়। এসময় তিনি গুলিবিদ্ধ হন।

ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ