অনেক আনন্দ-বেদনার সাক্ষী হয়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে একটি বছর। দরজায় কড়া নাড়ছে আরও একটি নববর্ষ। ইংরেজি এই নতুন বর্ষবরণকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ক্যালেন্ডার, কার্ডসহ, নানা উপহার সামগ্রীর বিকিকিনি বেড়ে গেছে। নতুন বছরে শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজ বেশ পুরনো।
এজন্য মানুষের পছন্দের শীর্ষে থাকে নতুন বছরের ক্যালেন্ডার, কার্ড, ডায়েরিরমত উপহার সামগ্রী। প্রতি বছরের এই সময় এসব পণ্যের চাহিদাও বেড়ে যায় কয়েকগুন। আর বাড়তি চাহিদা মেটাতে এসব সামগ্রী তৈরীতে ব্যস্ত শহরের ছাপাখানাগুলো। শুধু ছাপাখা নয় শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ক্যালেন্ডার বিক্রি করতে দেখা গেছে কিছু মৌসুমী ব্যবসায়ীদের।
কুষ্টিয়ায় ক্যালেন্ডার বিক্রি করতে আসা নজরুল ইসলাম বাবু বলেন, পাবনার ঈশ্বরদী থেকে এই এলাকায় ক্যালেন্ডারের বিক্রি করতে এসেছি। কারন বছরের এই সময়টাই ক্যালেন্ডারের বিক্রি বেশ বেড়ে যায়। বিভিন্ন শহর এলাকায় ঘুরে ঘুরে ক্যালেন্ডার বিক্রি করে যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ চলে।
তিনি জানান, এই প্রযুক্তি নির্ভর এ যুগে কার্ড-ক্যালেন্ডার ব্যবসা তেমন চলে না। তবে বছরের শুরুর দিকে বেশ চাঙ্গা হয়ে উঠে এ ব্যবসা। বছরের ৩মাস মোটামুটি ক্যালেন্ডারের ব্যবসা চলে। বাঁকি সময়টা অন্য ব্যাবসা করে সংসার চালাতে হয়।
সবুজ/নজিব





