বগুড়ার সদর উপজেলায় ছুরিকাঘাতে খাইরুল ইসলাম সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কানুছগাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুমন রংপুর জেলার সদর উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার আ. খালেকের ছেলে। তিনি শহরের সামগ্রাম এলাকায় থাকতেন।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এমবি