সড়কে নসিমন-করিমনসহ অবৈধ থ্রি-হুইলার যান চলাচল বন্ধের দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে এ ধর্মঘটের ডাকা দেয় রাজশাহী পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী জানান, এর আগে কয়েক দফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দাবি আদায়ের লক্ষে রবিবার ভোর ৫টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন তারা।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। রবিবার রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
এআইরাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সড়কে নসিমন-করিমনসহ অবৈধ থ্রি-হুইলার যান চলাচল বন্ধের দাবিতে রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে এ ধর্মঘটের ডাকা দেয় রাজশাহী পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী জানান, এর আগে কয়েক দফা স্থানীয় প্রশাসন সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দাবি আদায়ের লক্ষে রবিবার ভোর ৫টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন তারা। এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। রবিবার রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
এআই





