রাজধানীর যাত্রাবাড়ীতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৮)নিহত হয়েছেন।
সোমবার ভোর রাতে যাত্রবাড়ীর মাতুয়াইলেকাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবক টহলরত গোয়েন্দা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ডাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করে।লাশটি বর্তমানে ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে দাবি করলেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে চাননি এসআই।
নিহতের পরনে হলুদ রংয়ের গেঞ্জি, নীল জিন্স প্যান্ট ও জলপাই কালারের জ্যাকেট রয়েছে।
এমকে





