লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা মো. আলাউদ্দিন (২৮) নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের ভূঁইয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় যুবলীগ নেতা আলাউদ্দিন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়।
এদিকে, তার মৃত্যুতে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন শোক প্রকাশ করেছেন।
ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





