ঝিনাইদহ সদর উপজেলার গ্যারামারা গ্রাম থেকে শ্যুটারগান ও দুই রাউণ্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার ভোরে এগুলো অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমাণ্ডার মেজর আশরাফ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র্যাব জানতে পারে গ্যারামারা গ্রামে একদল অস্ত্রধারী সন্ত্রাসী গোপন বৈঠক করছে।
খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি শ্যুটারগান ও দুই রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, অস্ত্রধারীরা ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএইচ





