শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ৩২ জন টোকাইকে আটক করে মিরপুর ভবঘুরে কেন্দ্রে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে তাদেরকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ । পরে তাদেরকে মিরপুর ভবঘুরে পাঠানোর নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রবিউল আলম।
ওসি বিমানবন্দর মোঃ শাহ আলম এ তথ্য জানান।
এ সকল টোকাই বিমানবন্দর এলাকায় আগত বিমান যাত্রী ও তাদের স্বজনদের বিরক্ত করতো। তাদের কাছ থেকে জোর করে মালামাল নিয়ে নিজেরা বহনের চেস্টা করতো। তারা পরবর্তী সময়ে পারিশ্রমিক বাবদ তুলনামূলক অনেক টাকা দাবী করতো।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]