রাজধানীর কারওয়ান বাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী মো. সাগর ওরফে মামা সাগরকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার সহযোগী সাদ্দামকেও আটক করা হয়।
রবিবার দিনগত রাতে তাদের কারওয়ান বাজার থেকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব।
র্যাব জানান, সাগর কারওয়ান বাজার এলাকার অস্ত্রধারী শীর্ষ ছিনতাইকারী। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভালবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এমই





