বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২ তম জন্ম বার্ষিকী নড়াইলে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী সুলতান মেলা ।
রবিবার (১৫ জানুয়ারী) মেলা শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে কাল সোমাবার (১৬ জানুয়ারী) বিকেলে শহরের কুড়িগ্রাম সুলতান মঞ্চ চত্বরে। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি। জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আ’লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
সপ্তাহ ব্যাপী মেলায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা,গ্রামীণ ক্রীড়া উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। শহরের কুড়িগ্রামে সুলতান কমপ্লেক্সের সামনে এই শিল্পী চির শায়িত। ১৯২৪ সালের ১০ আগস্ট শহরের মাছিমদিয়ায় রাজমিস্ত্রি বাবা মেছের আলী ও মা মাজু বিবির পরিবারে সুলতান জন্ম গ্রহণ করেন।
চিত্রাপাড়ের লালমিয়া শিল্পের মূল্যায়ন হিসেবে পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’পুরস্কার। এছাড়া দেশের মধ্যে ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা পান।
এমই/হুমায়ুন কবীর





