রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভূমি অফিসের পাশে তিন থেকে চারটি লোহার দোকান আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক ভজন সরকার জানান, সোমবার সকাল পৌনে ৭টার দিকে ওই লোহার দোকানগুলোতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার এবং ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এএইচ





