নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর সংলগ্ন সাতমাধলাই নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক জানান, দুপুরে সাতমাধলাই নদীতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এসএইচ