চেক জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জে তিন বছরের সাজাপ্রাপ্ত রিয়াজ আহম্মেদ নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শহরের চারারগোপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রিয়াজ আহম্মেদ মেসার্স আবিদ ট্রেডাস স্বত্বাধিকারী। তার বাবার নাম কায়েত উল্লাহ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম শেখ জানান, নারায়ণগঞ্জ অর্থঋণ আদালতে চলতি মাসে চেক জালিয়াতি মামলায় রিয়াজ আহম্মেদের ৩ বছরের সাজা হয়। সাজা ঘোষণার পর পলাতক থাকে রিয়াজ আহম্মেদ। বৃহস্পতিবার চারারগোপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওএফ





