ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে বৃষ্টির সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১ টায় ভেলাজান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবু তালেব (২৭)। সে পাহাড়ভাঙ্গা এলাকার মোঃ আতিয়ারের ছেলে।
শনিবার দুপুরের দিকে তালেব নিজ বাসা পাহাড়ভাঙ্গা থেকে কাতিহারহাট যাওয়ার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান আলাদি হাট এলাকার কৃষক আবু তালেব মাঠে বোরো ধান কাটছিলেন।
দুপুর ১টার সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তালেব মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমআইএস





