নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর ২০১৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আদর্শগ্রাম এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নজরুল ইসলাম একা বাড়ি যাচ্ছিলেন। তার বাড়ির পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী বলেন, নির্বাচনী প্রচার শেষে ফেরার সময় বাড়ির কাছে আওয়ামী লীগের লোকেরা নজরুলকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়।
তিনি জানান, প্রতিবেশীরা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন।
কেবি





