ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দাশুড়িয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে।

আয়েশা ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার আইয়ুব আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে নানা আতর আলীর বাড়ির পাশে পুকুর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আয়েশা, একপর্যায়ে সে পা ফসকে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্বজনরা পুকুরে অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন।

ওএফ