রোজী (৩৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোজী সদর উপজেলার সোনালীপাড়া এলাকার বাসিন্দা খোকনের স্ত্রী। অপহৃত‍া শরীফার (১৪) বাবার দেয়া অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয়।

অভিযোগকারী মো. সহিদ বলেন, এর আগেও আমার মেয়েকে সে পাচারের চেষ্টা করেছে। সে সময় অন্য জেলা থেকে শরীফাকে উদ্ধার করা হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, অপহৃত মেয়েটি কোথায় আছে আটক নারী তা স্বীকার করেছেন। সকাল সাড়ে ১০টার মধ্যে অপহৃতা শরীফাকে বরগুনায় নিয়ে আসা হবে। অপহৃতার বক্তব্য পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএনজে