যশোর শহরের আরবপুর এলাকায় বাসের চাপায় মিজানুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমানের বাড়ি যশোর সদর উপজেলার ছোট বালিয়াডাঙ্গা এলাকায়।
আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন-রিকশাচালক সাগর (২০) ও নিহত ব্যক্তির মেয়ে জান্নাতুল (৭)।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে দায়িত্বরত কোতোয়ালি থানার কনস্টেবল রুহুল হক জানান, মেয়েকে নিয়ে বাইসাইকেলে করে আরবপুর মোড় অতিক্রম করছিলেন মিজানুর রহমান। এসময় শাপলা পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমানের মৃত্যু হয়। এসময় আহত হন তার মেয়েসহ সেখানে থাকা আরো চারজন।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
কেএইচ





