“সম্প্রীতিতে ফুটবল” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া রয়েল কলেজের উদ্যোগে আন্ত: স্কুল-কলেজ ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে রয়েল কলেজ ছাড়াও ফুলবাড়ীয়ার কে আই সিনিয়র মাদ্রাসা, পাইলট উচ্চ বিদ্যালয়, আল-হেরা উচ্চ বিদ্যালয় ও ভালুকজান মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহন করে।
চারদিনব্যাপী টুর্নামেন্ট শেষে বৃহস্পতিবার ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে রয়েল কলেজের অধ্যক্ষ হুসাইন মুহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই।
এসময় অন্যান্যদের মধ্যে কলেজের অন্যতম পরিচালক মো: জাকির হোসেন খান বাপ্পি, মো: রফিকুল ইসলাম, মো: আতিকুল ইসলাম, মো: শফিকুল ইসলাম এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মাঝে ট্রফি ও ম্যাডেল বিতরণ করা হয়।
কলেজ অধ্যক্ষ হুসাইন মুহাম্মদ জোবায়ের বলেন- “ছাত্রদের শারিরিক ও মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধূলা অত্যন্ত জরুরী বিষয়।
রয়েল কলেজ কো-কারিক্যুলার এ্যাকটিভিটিজের দিকে যথাযথ গুরুত্ব দিয়ে আসছে।” তিনি টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি ও অংশগ্রহনকারী সকল দলকে ধন্যবাদ জানান।
এসএইচ





